,

কসবায় সংঘর্ষের ঘটনায় মামলা, ছয়জন গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দু’পক্ষের  সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হৃদয় খান (২২), মো. কাইয়ূম (২২), মো. রাসেল (৩০), মো. রবিন (২৫), সালাউদ্দিন (২৭) ও রবিউল্লাহ (৩২)। এদের মধ্যে রবিউল্লহর বাড়ি কসবা উপজেলার নোয়াপাড়া ও বাকিদের বাড়ি তেতৈয়া গ্রামে। এর আগে শনিবার (৬ মার্চ) রাতে থানায় দ্রুত বিচার আইনে  মাননায় মলাটি করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াইশ জনকে আসামি করা হয়েছে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় দ্রুত বিচার আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।
এদিকে গত শুক্রবার (৫ মার্চ) বেলা ১১টা দিকে কসবা উপজেলা পরিষদের সামনের মন্ত্রীর আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে কর্মী-সমর্থকদের মিছিল নিয়ে কসবা উপজেলা পরিষদে যান কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ। তারা দুজনই আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। বেলা ১১টায় দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর