সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিএনপি নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

news-image
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নে বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বায়েক কৈখলা রাবেয়া
মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
১০ নং বায়েক ইউনিয়ন নবগঠিত কমিটির আহবায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কসবা উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুল হক স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সম্মানীত সদস্য এম এ সালাম।বায়েক ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম কানু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন; কসবা পৌর বিএনপি’র আহবায়ক সালাউদ্দিন শাহীন, উপজেলা বিএনপি সদস্য শফিকুল ইসলাম ছোটন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, পৌর যুবদল নেতা রাকিব মিয়া ও কসবা টি.আলী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব তন্ময় সরকার।
এসময় বিএনপি, যুবদল, ছাএদলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির কসবা উপজেলা শাখার আহবায়ক এ্যাড: ফখর উদ্দিন আহমেদ খান ও সদস্য সচিব শরীফুল হক স্বপন গত (০৪-০৩/২০২১) ইং তারিখে  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেন। মো: নাজমুল হাসানকে আহবায়ক ও  মো: রফিকুল ইসলাম (কানু) কে  সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক  কমিটি ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস