,

প্রায় তিন মাস পর শুটিংয়ে শাকিব খান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় তিন মাস পর শুটিংয়ে ফিরলেন শাকিব খান। শনিবার দুপুর থেকে এই চিত্রনায়ক শুটিং শুরু করেছেন তার নতুন ছবি ‘অন্তরাত্মা’র। পাবনা সদরের রত্নদীপ রিসোর্টে সিনেমার শুটিং চলছে। শাকিব খান প্রথম দিনে অফিস দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক। যদিও তিনি এখনো শুটিংয়ে অংশ নেননি। এ প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘দর্শনা বণিক কবে আসবেন আর শুটিংয়ে অংশ নেবেন সেটা পরে জানাব।’

জানা গেছে, সিনেমাটির শুটিংয়ে জন্য তিন সপ্তাহ পাবনায় অবস্থান করবেন শাকিব। আর মাসের ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন দর্শনা। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটির সংলাপ রচনা করেছেন ফেরারি ফরহাদ।

শাকিব খান সর্বশেষ গত বছরের ১০ ডিসেম্বর সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেদিন চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমার ‘বিলিভ মি আমি তোমার হতে চাই’ শিরোনামের রোমান্টিক গানের শুট করেছিলেন শাকিব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য