,

৪ প্রেমিক নিয়ে পালালেন তরুণী, অবশেষে লটারির মাধ্যমে বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : চার যুবকের সঙ্গে প্রেম করতেন তরুণী। সবাইকে পছন্ত করতেন সমানভাবে। তাই একজনকে নিয়ে নয়, চারজনকে নিয়েই পালিয়ে গেলেন তিনি।

তবে পালিয়ে গেলেও পরিবার ও গ্রামবাসীর হাত থেকে শেষ রক্ষা হয়নি ওই তরুণীর। অনেক খোঁজাখুঁজির পর ধরে পড়েছেন তিনি। পরে তাকে যে ‘শাস্তি’ দেওয়া হয়েছিল, তাতে উভয়সংকটে পড়ে যান তিনি। কারণ, তার শাস্তি ছিল চারজনের যেকোনো একজনকে বিয়ে করা। কিন্তু তরুণী পছন্দ করতেন চারজনকেই। শেষে উপায় না দেখে লটারির মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দেশটির উত্তর প্রদেশের অম্বেডকরনগরের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অম্বেডকরনগরের টান্ডা থানা এলাকার এক তরুণী চলতি মাসের শুরুতে চার যুবকের সঙ্গে পালিয়ে যান। ওই যুবকরা সবাই পার্শ্ববর্তী আজিমনগর থানা এলাকার বাসিন্দা। এই চার যুবকের সঙ্গেই প্রেম করতেন তরুণী। পরে তাদের নিয়ে পালিয়ে যান। এরপর তাদের খুঁজে পাওয়ার পর গ্রাম পঞ্চায়েত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে জটিলতা তৈরি হলে লটারির মাধ্যমে সমস্যার সমাধান করে দেন পঞ্চায়েতের কর্তারা।

সভার কর্তাদের কথা মতো একটি পাত্রে চার যুবকের নাম লেখা কাগজ রাখা হয়। এরপর গ্রামের একটি শিশুকে সেখান থেকে কাগজ তুলতে বলা হয়। সেই কাগজে যে যুবকের নাম ওঠে তাকেই বিয়ে করেন তরুণী।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য