,

ডারউইনের বাণী লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : চিরকুটে ডারউনের বাণী লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২য় বর্ষের ছাত্র নাইমুল হাসান মিশন (২১) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি সেনাবাহিনীতে কর্মরত কামাল উদ্দিনের বড় ছেলে।

নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে ঘুমাতে যান মিশন। ভোরবেলা অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে চাঁদর দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘরের খাটের উপর থেকে মিশনের হাতে লিখা চিরকুটও উদ্ধার করে পুলিশ।

চিরকুটে নিহত মিশন লিখেন- এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, ডারউইন বলেছিলেন- Survival for the fittest but I not even fit. আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন পারলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন, মিলনের খেয়াল রাখিয়েন (মিলন মিশনের ছোটভাই)। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী।

স্থানীয় কাউন্সিলর সাহাব উদ্দিন বলেন, সে বেশ কিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। আমার জানামতে তার পরিবার ঢাকায় চিকিৎসাও করিয়েছে। সে এলাকার নম্র ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য