,

নোয়াখালীতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ প্রতিনিধির অফিসে চুরি

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর প্রেস ক্লাবের বর্ধিত ভবনের নিচ তলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের অফিসের ভেন্টিলেটর ভেঙে এক দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোররা দুটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এত প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আকবর হোসেন সোহাগ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে অফিস বন্ধ করে বাসায় চলে যান তিনি। শনিবার সকাল ১০টায় অফিসের তালা খুলে ভেতরে ঢুকতে গেলে দেখা যায় ভেতর থেকে লক করা দরজাটি। পরে দেখা যায় অফিসের পশ্চিম পাশে ভেন্টিলেটর ভেঙে অফিসের ভিতরে প্রবেশ করে ল্যাপটপসহ মূল্যবান কাগজ পত্র নিয়ে যায়। এই ঘটনায় সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুধারাম থানার উপ পরির্শক (এসআই) মো. সাইফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য