,

১৪ বছরের কিশোরকে ‘ধর্ষণ’ করে অন্তঃসত্ত্বা মার্কিন তরুণী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১৪ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন ২৩ বছরের মার্কিন তরুণী ব্রিটিনি গ্রে। এ ঘটনার জেরে ব্রিটিনি অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানা গেছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বিষয়টি প্রথমবারের মতো সামনে আসে। ওই সময় ব্রিটিনির সঙ্গে ১৪ বছরের এক কিশোরের সম্পর্কে কথা তৃতীয় এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের শিশু নিগ্রহের বিশেষ নম্বরে জানায়।

ওই ব্যক্তি পুলিশের কাছে সাক্ষ্য দিয়ে বলেন, ব্রিটিনির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক রয়েছে নাবালকের। পরে মেডিকেল পরীক্ষায় দেখা যায়, ব্রিটিনি অন্তঃসত্ত্বা।
তদন্ত করে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। তাদের ভাষ্য, ব্রিটিনি ওই কিশোরকে ‌‌’ধর্ষণ’ করেছে বলে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গেছে।

এতে পুলিশ যৌন নিগ্রহের মামলা দিয়ে গত ১ মার্চ গ্রেফতার করে ব্রিটিনিকে। তবে গত বৃহস্পতিবার ৫ হাজার ডলারের বিনিময়ে তিনি জামিন পান। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য