শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিউনিস্টদের ‘মেরে ফেলার’ নির্দেশ ফিলিপাইনের প্রেসিডেন্টের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যার’ মাধ্যমে ‘শেষ করে ফেলতে’ দেশের সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে শুক্রবার আয়োজিত এক সরকারি সভায় তিনি এই নির্দেশ দেন।

ফিলিপাইনে সরকারের বিরুদ্ধে ১৯৬৮ সাল থেকে লড়াই করে আসছে কমিউনিস্টরা। দেশটির সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, এই বিদ্রোহে ৫৩ বছরে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সভায় দুতার্তে বলেন, ‌‘আমি সেনাবাহিনী এবং পুলিশকে বলেছি, যদি কখনো কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়, তবে তাদের হত্যা করো। এরপর নিশ্চিত হও যাকে গুলি করা হয়েছে তার মৃত্যু হয়েছে কি না। যদি মৃত্যু না হয়ে থাকে তবে সেখানেই তাকে হত্যা করো।’
তিনি বলেন, ‘মৃত্যুর পর মরদেহগুলো যেন তাদের পরিবারের কাছে পৌঁছানো হয় সেটা নিশ্চিত করতে হবে। ’

‘মানবাধিকারের তোয়াক্কা করতে হবে না। এটা আমার নির্দেশ। আমি জেলে যেতেও রাজি আছি। এটা কোনো সমস্যা নয়’,- বলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট।

বিদ্রোহীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা সবাই দস্যু। তোমাদের কোনো আদর্শ নেই। এমনকি চীন এবং রাশিয়া, তারাও এখন পুঁজিবাদী রাষ্ট্র।’

তবে এই হত্যার নির্দেশের পাশাপাশি কমিউনিস্টদের জন্য একটি সুযোগও রেখেছেন তিনি। দুতার্তে বলেন, ‘যদি কমিউনিস্টরা বিরোধিতা বাদ দিয়ে অস্ত্র জাম দেয়, তবে তাদের জন্য চাকরি, বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করা হবে।’

সূত্র: আল আল জাজিরা

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা