,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক

news-image

নিউজ ডেস্ক : কুয়ালালামপুরের পুডুর একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২০৫ জন বিদেশিকে আটক করে পুলিশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুডুর একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২০৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। আটকদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও নেপালের নাগরিক আছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদম।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম  দ্য সান ডেইলি এই আটকের খবর প্রকাশ করেছে।

রাতে ইকসোরা অ্যাপার্টমেন্টে অভিযান শেষে ইমিগ্রেশন বিভাগের পরিচালক সাংবাদিকদের বলেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫ (১) (সি) এবং ৬ (১) (সি) এর আওতায় তাদের আটক করা হয়েছে।

হামিদি আদম জানান, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়।আটকদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না। অ্যাপার্টমেন্টে বসবাসরত ৪২৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০৩ জন পুরুষ ও দুই নারীর কাজের কোনও নথি না রাখার জন্যও তাদের আটক করা হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য