,

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁর বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার দিন শেষে বন্দরের কাছে লুল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ গাড়িবোমা বিস্ফোরিত হয়।

আলজাজিরা জানায়, গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শী এবং সোমালিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আবদুল কাদির আদেন বলেন, ‘এখন পর্যন্ত আমরা বিস্ফোরণস্থল থেকে ২০ জনের মৃতদেহ এবং ৩০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি।’

গাড়িবোমা হামলায় সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও মোগাদিশু জানিয়েছে।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব সোমালিয়া এবং এর আশপাশে বেশ কয়েকটি দেশে প্রায়ই এ ধরনের গাড়িবোমা হামলা চালিয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য