,

ট্রাম্প ও তার ছেলের বিরুদ্ধে মামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এরিখ মিচেল সলওয়েল মামলাটি করেছেন।

ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র, আইনজীবী রুডি জুলিয়ানি ও রিপাবলিকান আইনপ্রণেতা মো ব্রুকসকে বিবাদী করা হয়েছে।

ক্যাপিটল হিলে হামলার জন্য মামলার বিবাদীরা দায়ী উল্লেখ করে বলা হয়েছে, তাদের উসকানিমূলক বক্তব্যের কারণে এমনটা ঘটেছে। ঘটনার দিন মামলার বাদী কংগ্রেসের যৌথ অধিবেশনে উপস্থিত ছিলেন।

বাদী বলেন, তিনি হামলার পর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে বিবাদীদের কাছে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের জন্য আদালতের আদেশ চাওয়া হয়েছে। আবেদনে ক্ষতিপূরণের আর্থিক দায় নির্ধারণের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক অনুমোদন দিতে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা।

ওই ঘটনায় নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। স্পিকার ন্যানসি পেলোসিসহ আইনপ্রণেতাদের দপ্তর তছনছ করা হয়। আইনপ্রণেতাদের অনেকেই সেদিন অল্পের জন্য রক্ষা পান।

এরপর ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিশংসন প্রস্তাব গ্রহণ করা হয় প্রতিনিধি পরিষদে। কিন্তু সিনেটে বেশির ভাগ আইনপ্রণেতা অভিশংসন দণ্ডের পক্ষে ভোট দিলেও এক-তৃতীয়াংশ ভোট না পড়ায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য