,

শ্রীপুরে কারখানার রাসায়নিক গুদামে আগুন, ১ জনের মৃত্যু

news-image

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

শনিবার সকালে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের কারখানার রাসায়নিকের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত মাসুদ সিকদার ঢাকার দোহারের কুশনহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে। তিনি ওই কারখানায় দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করতেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ মাহফুজ জানান, সকাল ১০টার দিকে ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তে নিয়ন্ত্রণহীন হয়ে পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিকদের কয়েকজন আহত এবং অসুস্থ হলে তাদের উদ্ধার করে ঢাকা, ময়মনসিংহ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে কয়েকজন আহত হওয়ার খবর পেলেও কেউ মারা গেছেন কি-না তা তিনি নিশ্চিত নন বলে জানান।

গাজীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে মাসুম শিকদার নামে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য