,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর পাড় থেকে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন সন্তানের জননী রহিমা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রহিমা ওই গ্রামের সহিদ মিয়ার স্ত্রী। পুলিশ ও পরিবার সূএে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করার জন্য বের হন রহিমা।এরপর একবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা হলেও পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
 বিজয়নগর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান  জানান,  স্থানীয় লোকজন পুকুরে পাড়ে গলায় কাপড়ের বেল্ট প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য