,

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত ২০

news-image

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।শুক্রবারের (০৫ মার্চ) এ হামলায় আরও ৩০ জনের মতো আহত হয়েছেন।সূত্র: আল জাজিরা

মোগাদিসুর বন্দরের কাছাকাছি অবস্থিত একটি রেস্তোরাঁর বাইরে এ হামলার ঘটনা ঘটে।আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আবদুল কাদির রয়টার্সকে বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ২০টি মরদেহ এবং ৩০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, বন্দরের কাছাকাছি লুল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলার পর রেস্তোরাঁর পাশে অন্তত একটি ভবন মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের খাবারের সময়ে এ হামলার ঘটনা ঘটে, যখন রেস্তোরাঁটি মানুষে পরিপূর্ণ ছিল।আহমেদ আবদুল্লাহি নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, একটি দ্রুতগতির গাড়ি লুল ইয়েমেনি রেস্তোরাঁয় বিস্ফোরিত হয়। আমি রেস্তোরাাঁটির দিকেই যাচ্ছিলাম। যখন বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আমি আর সেদিকে যাইনি।পুলিশের মুখপাত্র সাদিক আলি এ হামলার জন্য আল শাবাবকে দায়ী করছেন।  যদিও এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ওসমান বলেন, বিস্ফোরণটি অত্যন্ত মারত্মক ছিল এবং এতে ক্ষয়ক্ষতিও হয়েছে বেশি। এখন পর্যন্ত মৃত্যুর অনেক খবর জানা গেছে। মৃত্যুর প্রকৃত সংখ্যাটি জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

আল কায়েদার সঙ্গে আল শাবাবের যোগাযোগ রয়েছে। এ সংগঠন মাঝেমধ্যেই মোগাদিসুতে হামলা চালায়। লুল ইয়েমেনি রেস্তোরাঁয়টিতে গতবছরও হামলা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য