,

মিয়ানমারে পুলিশের ফের গুলি, নিহত ১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ফের পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মান্দালয়ে কয়েক হাজার বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করছিলো, কিন্তু হঠাৎ করে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড ব্যবহার ও ফাঁকা গুলি ছুড়ে, কিন্তু তাতেও বিক্ষোভকারীদের হটাতে না পেরে সরাসরি গুলি চালায় পুলিশ। এতে ২৫ বছরের এক যুবক নিহত হয়।

দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হঠিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত ৫৪ জন নিহত হয়েছেন।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল বাশেলেট বলেন, মিয়ানমার সেনাবাহিনীকে অবশ্যই প্রতিবাদকারীদের হত্যা ও ধরপাকড় বন্ধ করতে হবে। দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভেরতদের ওপর নিরাপত্তাবাহিনীর তাজা গুলি নিক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ-বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীদের ওপর সহিংস বলপ্রয়োগের ঘটনায় ইতোমধ্যেই মিয়ানমারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য