,

বুফে যে ৪টি খাবার এড়িয়ে চলা উচিত

news-image

অনলাইন ডেস্ক : এখন যে কোন উপলক্ষে খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে নাগরিক চিত্তবিনোদনের ক্ষেত্রে। এক কথায় বলা চলে বিনোদনের মাধ্যম হলো রেস্তোরাঁ এবং খাবার। ইতিমধ্যে বেশ জনপ্রিয় কালচার হলো রেস্তোরাঁয় বুফে। শুধু তারকা হোটেলই নয়, এখন অনেক ভালো মানের রেস্তোরাঁ বুফে খাবারের অফার দেয়। এ ছাড়াও আছে জন্মদিনের পার্টি, অফিস পার্টি,কনফারেন্স ইত্যাদিতেও বেশ প্রচলন হয়েছে বুফে খাবারের । এতসব অফারের চাকচিক্যে ভেবে চিন্তে খাওয়া একদম কাঠিন ব্যাপার হয়ে পড়ে যে কারো পক্ষে।

আজকে জানবো বুফে খেতে গেলে কোন চারটি খাবার এড়িয়ে চলা উচিত সে সম্পর্কে।

ভাজা খাবার

বুফেতে তৈরি করতে হয় প্রচুর পরিমাণের ভাজা খাবার। আর বেশির ভাগ ক্ষেত্রে খাবার ভাজার জন্যও এক তেল বারবার ব্যবহার করার প্রবণতা দেখা যায়। শরীরের জন্য খুবই ক্ষতিকর বাসি তেলে ভাজা খাবার। তাই বুফেতে ভাজা খাবার এড়ানোই ভালো।

সুশি

সুশি অনেকেরই খুব প্রিয় একটি খাবার । আর বুফেতে যদি সুশি থাকে তাহলে তো কোন কথাই নেই। যে যতগুলো পারে পেট পুরে খাওয়ার চেষ্টা শুরু করে। কিন্তু বুফেতে গিয়ে সুশি না খাওয়াই ভালো। অনেক ক্ষেত্রে ভালো মানের সুশি তৈরি করতে প্রয়োজন হয় তাজা সামুদ্রিক মাছ। আর বুফেতে অধিকাংশ ক্ষেত্রেই অত তাজা মাছ ব্যবহার করা হয় না। মাছ তাজা না হলে সুশি খেয়ে পেটে গণ্ডগোল দেখা দিতে পারে।

মেয়োনেজ দেয়া সালাদ

সালাদে স্বাদ দ্বিগুণ হয় মেয়োনেজ দিলে। তাই অনেকে মেয়োনেজ দেয়া সালাদ প্লেটে নিয়ে খেতে বসেন বুফেতে। কিন্তু দীর্ঘক্ষণ রেখে দেয়ার ফলে মেয়োনেজযুক্ত এসব খাবারে ব্যাকটেরিয়া জন্মে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে এগুলো খেলে হতে পারে ফুড পয়জনিং।

ফলের জুস

বুফেতে গেলে অনেকেই ভালোবাসেন প্রচুর ফলের রস পান করতে। কিন্তু বুফের এসব ফলের জুসে প্রচুর চিনি মেশানো হয়। তাই অতিরিক্ত চিনিযুক্ত এসব ফলের রস পান না করে চিনি ছাড়া চা বা কফি বেছে নিতে পারেন বেভারেজ হিসেবে। সূত্র- টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য