,

বরযাত্রায় হিজরাদের হানা, অতিষ্ঠ নগরবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশে হিজড়াদের উৎপাত নতুন কিছু নয়। মানুষের বাড়িতে গিয়ে গেটে ধাক্কা, দোকান থেকে চাঁদা তোলা যেন এখন ওপেন সিক্রেট। তবে সম্প্রতি বিয়ের গাড়ি থামিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে চাঁদা তুলছে তৃতীয় লিঙ্গের এ সম্প্রদায়।

সরেজমিন, শুক্রবার রাজধানীর টেকনিক্যাল মোড়ে দুপুর আড়াইটার দিকে বিয়ের গাড়িগুলো দেখলেই পথ রোধ করে দাঁড়ায় তারা। এরপর গাড়ির সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়া পর্যন্ত গাড়িকে আটকে রাখে।

এ বিষয়ে ভুক্তভোগী মো. হেকমত উল্লাহ বলেন, যশোর থেকে ছেলে বিয়ের যাত্রী নিয়ে ঢাকায় এসেছি। মিরপুর ১১ নম্বরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে। আজই ছেলের বিয়ে সম্পন্ন করে রাতে আবার যশোর ফিরতে হবে। পথিমধ্যে এ ধরণের বিপত্তি খুবই বিব্রতকর।

তিনি জানান, ২ হাজার টাকা হিজড়াদের দেয়ার পর এ বিড়ম্বনা থেকে নিস্তার পাওয়া গেছে।

বিয়ের গাড়ি রোধ করে চাঁদা নেয়ার বিষয়ের অভিজ্ঞতার কথা জানান ব্যবসায়ী হুমায়ুন। তিনি বলেন, বিয়ে মানেই একটি বড় যজ্ঞ। এরমধ্যে এ ধরণের উৎপাত অপয়া হয়ে যায়। এ যেন দিনে দুপুরে ডাকাতি!

অথচ সড়ক থেকে এভাবে টাকা তোলার বিষয়টি জানেন না দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফায়েল আহমেদ। বাংলাদেশ জার্নালকে তিনি বলেন, এ বিষয়টি তার জানা নেই। যদি কেউ অভিযোগ করে তখন বিষয়টি নিয়ে দেখা যাবে।

সম্প্রতি আওয়ামী লীগের এক প্রবীণ রাজনীতিবিদ হিজড়াদের উৎপাতের বিষয়টি নজরে এনে প্রশ্ন তুলেছেন। কিন্তু এরপরও এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন সুধীজনরা।

এ বিষয়ে, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনের এডিসি ইফতেখাইরুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নিবো। সবসময় আসলে পুলিশের সব জায়গায় এক্সেস থাকে না। কোথায় কী ঘটছে সব তো আর পুলিশ আগে থেকেই জানে না। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মিরপুর জোনের এডিসি মাহমুদা আফরোজ লাকি বলেন, বিষয়টি যখন ঘটেছে তখন জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হতো। আমরা হিজড়াদের ডাকবো ও তাদের সঙ্গে কথা বলবো। আশাকরি সামনের দিনে এ ধরণের ঘটনা আর ঘটবে না। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য