,

শেখ হাসিনার সঙ্গে থাকলে বাংলাদেশ পাল্টে যাবে : আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছু দিন আগে বাংলাদেশ গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জনগণের সহযোগিতায় শেখ হাসিনার পরিশ্রমের ফসল এটি। সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে।

আজ শুক্রবার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে তা দেখতে পাবেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। দেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয়নি। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলব।

তিনি বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লাখ লোক মারা গেছে। আর কাউকে হারাতে চাই না। করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে জয়ী হতে চাই। এজন্য তিনি সকলকে দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য