,

‘২৬ মার্চ বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ উদ্বোধনের ভাবনা’

news-image

অনলাইন ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মার্চ বাংলাদেশের ফেনী নদীর ওপরে নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রীসেতু-১ সিম্বোলিক উদ্বোধনের চিন্তা-ভাবনা রয়েছে। তবে ভারতের দিক থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি হবে আনুষ্ঠানিকতা মাত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে মৈত্রী সেতু উদ্বোধনের কথা।

আজ শুক্রবার খাগড়াছড়ির রামগড়ে মহামুনি এলাকায় মৈত্রী সেতু-১ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সেতুটি উদ্বোধন হলেও পুরো কার্যক্রমে আরো আনুষ্ঠানিকতা রয়ে যাবে। রামগড় স্থলবন্দর চালু হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি সৃষ্টি হবে। অপর এক প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা হয়েছে। আগামী ১৬ মার্চ ভারতের পানি সম্পদ সচিবের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরেই দুই দেশের পানি সম্পাদ মন্ত্রীদের বৈঠক হবে। আমরা আশাবাদী বৈঠকগুলো হলেই তিন্তাসহ ৬টি নদীর ব্যাপারে একটা অগ্রগতি হবে। ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে। যদিও ভারত এখনও আগের অবস্থানেই আছে।

মৈত্রী সেতু-১ পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, চট্টগ্রাম বিভাগের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন, সশস্ত্র বাহিনী বিভাগের গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আতিকুর রহমান, গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন, রামগড় বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাযহারসহ পদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এর তত্ত্বাবধানে ৮২.৫৭ কোটি টাকা ব্যয়ে রামগড়ের মহামুনিতে ৪১২ মিটার দৈর্ঘ্য ও ১৪.৮০ মিটার প্রস্থের আন্তর্জাতিক মানের মৈত্রী সেতুটি গত ২০১৭ সালের ২৭ অক্টোবর থেকে নির্মাণকাজ শুরু করে দীর্ঘ ৩ বছর পর গত জানুয়ারিতে শেষ হয়।

২০১৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নামে ফেনী নদীর ওপর নির্মিত সেতুটির ভিত্তি উন্মোচন করেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য