,

চীন ও দ.আফ্রিকায় কয়েক হাজার নকল ভ্যাকসিন উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে করোনার নকল ভ্যাকসিন জব্দ করেছে ইন্টারপোল। চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট পাঁচ হাজার ৪০০ ভ্যাকসিন বাজেয়াপ্ত করা হয়েছে।

চীনে নকল টিকা উৎপাদনকারী চক্রের বিরুদ্ধে তিন চীনা ও এক জাম্বিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানকার সূত্র ধরে চীন থেকেও নকল ভ্যাকসিন বিক্রেতার একটি চক্রকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে আরও ৮০ সন্দেহভাজনকে আটক ও তিন হাজার ডোজ নকল টিকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাইরে জারিমিস্টনের একটি গুদামঘর থেকে নকল মাস্ক ও দুই হাজার ৪০০ ডোজ নকল ভ্যাকসিন জব্দ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও চীনে নকল ভ্যাকসিন জব্দের পর সংস্থাটি জানায়, এটি সংঘবদ্ধ অপরাধের একটি নগন্য অংশ।
ইন্টারপোল জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা ও চীনে গ্রেপ্তারের পাশাপাশি সংস্থাটি অন্যান্য দেশের নার্সিং হোমের মতো স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠান থেকে নকল ভ্যাকসিন বিতরণ ও জালিয়াতির প্রচেষ্টা সম্পর্কিত কিছু রিপোর্টও পেয়েছে।’

ইন্টারপোল আরও সতর্ক করে বলেছে, অনুমোদিত কোনও ভ্যাকসিনই বর্তমানে অনলাইনে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য