,

প্রিয় নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা! রাস্তায় নেমে সমর্থকদের বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালের জনপ্রিয় রাজনীতিবিদ ওসমানে সোনকো। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার পর তার জনপ্রিয়তার মাত্রাটা যেন আরো বেশি প্রকাশ পেল। সমর্থকরা বিক্ষোভ শুরুর আগেই অবশ্য ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন সোনকো।

মামলার খবর পেয়েই সেনেগালের রাজধানী ডাকারের রাস্তায় বিক্ষোভে নামেন ওসমানে সোনকোর সমর্থকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ার ঘটনাও ঘটে।

বুধবার ডাকার শহরের নানা এলাকায় ওসমানে সোনকোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ যাতে কাছে চলে আসতে না পারে সেই ব্যবস্থা করতে রাস্তায় অস্থায়ী ব্যারিকেড তৈরি করেন সোনকোর সমর্থকরা।
তবে বিক্ষোভ দমনে সেনেগালের নিরাপত্তা বাহিনীকে খুব আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। সোনকোর সমর্থকদের দিকে রাবার বুলেট ছুঁড়ার ঘটনাও ঘটে। প্রিয় নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার খবরে রাজধানীর মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।

এ ঘটনায় বিক্ষুব্ধ অনেক সমর্থকদের ধরে গাড়িতে তুলে যায় নিরাপত্তা বাহিনী। তারপরও বিক্ষোভ থামেনি দেশটিতে। তবে বিক্ষোভকারীদের সবাই আগ্রাসী ছিলেন না। সবাই সংঘর্ষে জড়াননি। সমর্থকের মধ্যে কেউ কেউ সংঘর্ষ থামানোর চেষ্টাও করেছেন। সমর্থকরা বিক্ষোভে নেমেও অবশ্য ওসমানে সোনকোর গ্রেফতার ঠেকাতে পারেননি। বুধবারই গ্রেফতার করা হয় তাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য