,

মিয়ানমারের ১৯ পুলিশের ভারতে আশ্রয় প্রার্থনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার পুলিশের ১৯ সদস্য সীমান্ত পার হয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে প্রবেশ করে দেশটিতে আশ্রয় প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার ভারতের একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

মিয়ানমারের এ পুলিশ সদস্যরা মিজোরামের চাম্পাই ও সেরচিপ জেলা দিয়ে ভারতে প্রবেশ করেছে, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। ‘এরকম আরও আসবে বলে মনে হচ্ছে,’ বলেছেন তিনি। ১৯ জনের মধ্যে তিনজন বুধবার স্থানীয় সময় বিকালে সেরচিপ দিয়ে ভারতে প্রবেশ করে; কর্তৃপক্ষ এখন তাদের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সেরচিপ জেলার পুলিশ সুপার স্টিফেন লালরিনাওমা।

‘তারা বলেছে, তারা সামরিক শাসকদের কাছ থেকে নির্দেশ পাচ্ছিল, যা তারা মানতে পারে না। তাই তারা পালিয়েছে,’ বলেছেন লালরিনাওমা। গত মাসে মিয়ানমারের সামরিক বাহিনী ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেয়। তারা এনএলডির নেত্রী অং সান সু চি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের বন্দি করেও রেখেছে।

১ ফেব্রুয়ারির ওই সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। গণতন্ত্র পুনর্বহাল ও সু চিসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে জনতা। প্রথমদিকে সংযম দেখালেও ক্রমেই সহিংসপন্থায় বিক্ষোভ দমন করার চেষ্টা করছে সামরিক কর্তৃপক্ষ, এতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য