শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেগের আদালতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের হার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আলজিয়ার্স চুক্তি লঙ্ঘনে ইরানকে যুক্তরাষ্ট্রের দিতে হবে ৩৭ মিলিয়ন ডলার। ইরানের দায়ের করা মামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ রায় দেয় হেগের একটি আদালত। প্রেসটিভি ও পার্সটুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আদালতের রায় অনুযায়ী ইরানকে এখন তিন কোটি ৭০ লাখ ডলার অর্থ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ১৯৮১ সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই মামলা করে।

আলজিয়ার্স চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে আটক ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল কিন্তু মার্কিন অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে কিংবা দেরি করেছে। এরপর ইরান হেগের আদালতে ওই মামলা করে।

বুধবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে যার কারণে যুক্তরাষ্ট্র এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে।

ওই মামলায় ১৯৯২ সালে আদালত প্রাথমিক রুলিং ইস্যু করে। চূড়ান্ত রায়ে ইরানকে দুই কোটি ৯০ লাখ ডলার দেয়ার নির্দেশ দিয়েছে আদালত, আর অর্থ দিতে দেরি হলে আরো ৮০ লাখ ডলার দিতে হবে।

হেগের আদালতের যে ট্রাইব্যুনালে মামলার বিচার হয়েছে তাতে ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের পক্ষে তিনজন করে আইনজীবী নিয়োগ দিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা