,

বাঘের মুখোমুখি শচিন টেন্ডুলকারের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

নিজের অফিসিয়াল টুইটার ও ইউটিউব চ্যানেলে শেয়ার করা ৪ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একেবারে বাঘের মুখোমুখি হয়েছেন শচিন। গত জানুয়ারিতে তাড়োবা সাফারি অভিযানে এ অভিজ্ঞতা মুখোমুখি হন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এ ব্যাটসম্যান।

একেবারে সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতার ভিডিওটি ইতিমধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।

জিনিউজের খবরে বলা হয়, তাড়োবা টাইগার প্রকল্পে সাফারি অভিযানে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের পছন্দের জায়গা তাড়োবা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘুরতে গিয়েছিলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ঝোপঝাড়ের মধ্য দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছেন ভারতীয় এ কিংবদন্তি। এক সময় হঠাৎ একটি বাঁশের কঞ্চি তার চোখের সামনে আসে। বাউন্সার বল এড়িয়ে যাওয়ার মতো করেই তিনি সরে যান। সামান্য অসতর্কতাই বড় বিপদ সেখানে বয়ে আনতে পারতো। এভাবে গাছের ডালপালা এড়িয়ে গহীন জঙ্গলে তার ভ্রমণটি যে কেমন রোমাঞ্চিত ছিল তার বর্ণনাও তিনি তার ভিডিওতে বলেছেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য