,

রাজশাহীর ৪ আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৩৭

news-image

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীর চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২০ জন নারীসহ (যৌনকর্মী) ৩৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় সূর্যমুখী, পদ্মা, সুরমা ও আত্রাই নামের চারটি হোটেলে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলত। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় চার হোটেল থেকে ২০ জন যৌন কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হোটেল চারটির ম্যানেজার, কর্মচারী, খদ্দেরসহ আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানায় মানবপাচার আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য