,

বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে : সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দেশের মানুষ নাকি বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়া কান্না কাঁদছে। বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন, হয়েছেন মাদার অব হিউম্যানিটি। পক্ষান্তরে বিএনপি জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে আর এখন কৃত্রিম দরদ দেখায়।

বিএনপি আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিল জানিয়ে তিনি বলেন, বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না। যে যত বড় নেতা এমনকি জনপ্রতিনিধি হলেও জবাবদিহি করতে হয়।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশের যেসব এলাকায় নির্মাণাধীন সড়কের কাজ ঢিলেঢালাভাবে চলছে সেসব সড়কগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি বর্ষার আগেই সারাদেশে চলমান সংস্কার কাজগুলো শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বাস রেপিড ট্রানজিট- বিআরটি প্রকল্প নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এই প্রকল্প আমাদের দুর্ভাবনার একটি প্রকল্প, এই প্রকল্প অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে। ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পের সওজ অংশের অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ। তিনি সংশ্লিষ্ট সকলকে সৎ ও নিষ্ঠার সাথে এই প্রকল্পসহ বিভিন্ন চলমান কাজ মানসম্মত রেখে দ্রুত শেষ করার কঠোর নির্দেশ দেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য