,

ফের পেছালো ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

news-image

অনলাইন ডেস্ক : চ্যানেল আইয়ের ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ায় দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী নতুন এ দিন ধার্য করেছেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামি অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

ওইদিন এশার নামাজের পর ৬-৭ জন যুবক মাওলানা ফারুকীর বাসায় প্রবেশ করে। তার স্ত্রী ও ছেলেসহ তিন জনের হাত পা বেঁধে আলাদা কক্ষে রেখে তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পরের দিন তার ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাত আট-নয়জনকে আসামি করে শেরে বাংলা নগর থানায় মামলা করেন। এ মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের