,

ফের নিউজিল্যান্ডের সেই দু’টি মসজিদে হামলার হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার নামে দু’টি মসজিদে আবারও হামলার হুমকি দেয়া হয়েছে। অনলাইনে এমন হুমকি আসার পর দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এর আগে ২০১৯ সালে এ দু’টি মসজিদে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল।

কে বা কারা হুমকি দিয়েছে, কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি দেশটির পুলিশ। ক্যানটারবেরি জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেছেন, আমরা সতর্ক অবস্থায় রয়েছি। যে কোনো বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না।
আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দু’টিতে হামলা চালায়। সন্ত্রাসী ট্যারেন্টের হামলায় ৫১ জন মুসল্লি মারা যায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য