,

এবার নাসা প্রকাশ করলো মঙ্গলগ্রহের বসবাসযোগ্য স্থান

news-image

মঙ্গলগ্রহের কোন কোন জায়গায় ভবিষ্যতে মানুষ ঘর-বাড়ি তৈরি করে থাকতে পারবে এবার তা জানিয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। এই প্রথম মঙ্গলগ্রহে বসবাসযোগ্য জায়গাগুলোর সন্ধান দিয়েছে নাসা। এরই মধ্যে নাসা বসবাসের জায়গাগুলো নিয়ে একটি মানচিত্রও তৈরি করেছে বলেও জানা গেছে।

নেচার অ্যাস্ট্রোনমি নামের একটি বিজ্ঞানবিষয়ক জার্নালে নাসার প্রকাশিত মানচিত্র জায়গা পেয়েছে। মঙ্গলগ্রহের সেই সব জায়গাগুলোর বিভিন্ন দিক তুলে ধরেছে তারা।মানুষের বসতি গড়ে তুলতে হলে প্রথম শর্ত হলো পানির পর্যাপ্ত জোগান থাকতে হবে। তবে মঙ্গলগ্রহের ওইসব জায়গায় বসতি গড়ে তুললে পানির কোনো অভাব হবে না দাবি করছেন নাসা।

লাল গ্রহের উত্তর গোলার্ধের মেরু এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে বলে জানিয়েছে নাসা। ওইসব এলাকায় পানি ভূপৃষ্ঠের অনেকটা কাছাকাছি। ফলে সহজে সেই পানি তুলে আনা যাবে। আর সেই সব এলাকায় পানি রয়েছে বরফ আকারে। নাসা জানিয়েছে, বহু এলাকায় তাপমাত্রার তারতম্যের জন্য পানি মাটির উপরেও বেরিয়ে এসেছে।

ওইসব এলাকায় পানির সন্ধান দিয়েছে নাসার তিনটি মহাকাশযান ‘মার্স ওডিসি’, ‘মার্স রিকনাইস্যান্স অরবিটার’ ও ‘মার্স গ্লোবাল সার্ভেয়ার’ (এমজিএস)। এই তিন মহাকাশযানের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করেই মানচিত্র তৈরি করেছে নাসা।

প্রায় ২০ বছর ধরে এ জায়গাগুলো খুঁজে নেয়ার চেষ্টা করছিল নাসা। ২০১৫ সালের পর থেকে বেশকিছু জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য হাতে আসে তাদের।

মঙ্গলের উত্তর মেরুর বিস্তীর্ণ এলাকার পানি দিয়ে চাষবাস করাও যেতে পারে বলে জানানো হয়েছে। সেই পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস বের করে রকেটের জ্বালানি হিসেবেও কাজে লাগানো যেতে পারে।

সূত্র: দ্যা স্পেস

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য