,

৬৩ বছর পর আলজেরিয়ার যোদ্ধা হত্যার স্বীকারোক্তি ফ্রান্সের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার স্বাধীনতাকামী এক বীর যোদ্ধাকে হত্যার কথা স্বীকার করেছে ফ্রান্স। দীর্ঘ ৬৩ বছর পর এ স্বীকারোক্তি দিল দেশটি।

আলজেরীয় উকিল ও স্বাধীনতাকামী সেই যোদ্ধা আলী বুমনজিলকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

৬৩ বছর আগে ফরাসি বাহিনীর নিরাপত্তা হেফাজতে স্বাধীনতাকামী এই যোদ্ধার মৃত্যুর পর ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে আলী বুমনজিলের চার নাতির সঙ্গে সাক্ষাতে ফ্রান্সের ঐতিহাসিক এই অপরাধের কথা স্বীকার করেন ম্যাকরন।

ম্যাকরন বলেন, আলী আত্মহত্যা করেননি। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়।

তিনি বলেন, যুদ্ধের সময় করা কোনো অপরাধ, কোনো নির্মমতা ক্ষমা করা বা গোপন করা হবে না।

বুমনজিলের বিধবা স্ত্রী মালিকা দীর্ঘদিন তার স্বামীর মৃত্যুর পেছনের সত্যের অনুসন্ধানে কঠোর সংগ্রাম করেন। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৫৭ সালে তার বাবা বেলকাসিম আমরানি, ভাই আন্দ্রে আমরানি ও বন্ধু সালহ মোহান্দও নিখোঁজ হয়েছেন।

এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, আলজিয়ার্সের স্বাধীনতা যুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী আলীকে নির্জন কারাবাসে রেখে নির্যাতনের পর ১৯৫৭ সালের ২৩ মার্চ হত্যা করে। পরে তা আত্মহত্যার ঘটনা সাজানোর নির্দেশ দেওয়া হয়।

১৩২ বছরের উপনিবেশিক শাসনের পর নির্মম এক যুদ্ধের মধ্য দিয়ে ১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীন হয়। আট বছরের স্বাধীনতার লড়াইয়ে আলজেরিয়ায় প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয় বলে ধারণা করেন ঐতিহাসিকরা।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য