,

১০ মাস পর কারামুক্ত কার্টুনিস্ট কিশোর

news-image

অনলাইন ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর প্রায় দশ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন।

বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।

মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল।

জেল সুপার জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ ১১টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয় । এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা।

এর আগে কিশোরের করা আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনাদেশ দেন।

মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গত বছর মে মাসে গ্রেপ্তার করে র‌্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তাদেরসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

মামলার আরেক আসামি মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি রাতে কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণে করেন।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য