,

রংপুরে ১৫ কেজি গাঁজাসহ ভুট্টা বোঝাই ট্রাক জব্দ, আটক ৩

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভুট্টা বোঝাই ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা জেলার বাসিন্দা জহুরুল ইসলাম লিটন (৩৯), লালমনিরহাটে জেলার নুর আলম(৩৬) ও টাঙ্গাইল জেলার বাসিন্দা জুয়েল রানা (২০)। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়ার মীরবাগ কদমতলা বাজারের মেসার্স মেনাজ উদ্দিন ফিলিং স্টেশন এর সামনের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।

এ সময় সন্দেহভাজন ভুট্টা বোঝাই একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ভুট্টা বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ভুট্টা বোঝাই ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়েরের পর আটক মাদক ব্যবসায়ীদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য