,

ফারুকীর ওয়েব সিরিজে ফারিন

news-image

বিনোদন ডেস্ক : চলতি সময়ের ব্যস্ত টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিন। সম্প্রতি তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘নতুন প্রেমের তরী’ নামের একটি ওয়েব সিরিজে। এটির মাধ্যমেই প্রথমবারের মত ওয়েব সিরিজ নির্মাণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, অভিনেতা-অভিনেত্রী নিয়ে ইতোমধ্যে শুটিং শুরু করেছেন তিনি। এতে অভিনয় করতে পারেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেনও। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ফারুকীর র্নিমাণ কাজে শিল্পী নির্বাচনে বরবারই চমক থাকে। নতুন প্লাটফর্মে নতুন ধারার কাজে এবার ফারুকী শিল্পী নির্বাচনে কি চমক দেন সেটাই এখন দেখার বিষয়।

এদিকে কিছুদিন আগে খবর ছড়ায় ফারুকীর ওয়েব সিরিজে অপি করিম অভিনয় করছেন। তবে এ বিষয়ে ফারুকী সাফ জানিয়ে দেন অপি করিম অভিনয় করছে না বা তার অভিনয় করা নিয়ে কোনো কথাও হয়নি।

এটি ভারতীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ বলে জানা গেছে।

তাসনিয়া ফারিন প্রথম অভিনয় করেন ২০১৭ সালে ‘আমরা ফিরবো কবে’ নাটকে। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রথম নাটকে কাজ করলেও দ্বিতীয় নাটকের জন্য ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। এরপরের গল্প সবারই জানা। ভালোলাগা থেকেই কাজ করছেন তিনি। অভিষেকেই প্রশংসিত হয় তাসনিয়া ফারিনের অভিনয়। দর্শকের ভালোবাসায় মুগ্ধ তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য