,

আগামী ২৬ মার্চের মধ্যে দাবি না মানলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও

news-image

অনলাইন ডেস্ক : কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এ আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ পদযাত্রা করেছে নাগরিক সমাজ।

তবে বিক্ষোভ পদযাত্রাটি প্রেসক্লাবে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে যেতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে তারা সেখানে এক ঘণ্টার মতো সমাবেশ করে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ কি এটা? আজকে পুলিশকে কেনো জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছে? কোনো অবৈধ সরকার, স্বৈরাচারি সরকারকে রক্ষা করা আপনাদের পেশাদারী দায়িত্ব নয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা দিয়েছিলাম। এই পদযাত্রা আজকে থামিয়ে দেয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, ২৬ মার্চের মধ্যে যদি ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা না হয়, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবো। আজকে আমরা পুলিশি বাধা ভাঙছি না, কিন্তু সেদিন আমরা বাধা ভাঙবো। এরপরও আইনটি বাতিল করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের দাবি একটাই, এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে দিতে হবে। এটা সংস্কারের প্রয়োজন নেই, আমরা সংস্কার চাই না, আমরা এটা বাতিল চাই। পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে পদযাত্রায় তার সঙ্গে ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, ডাকুসর সাবেক ভিডি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড মহাসচিব কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরী।

এছাড়াও সাংস্কৃতিক সংগঠন সমগীতের সংগঠক বিথী ঘোষ, লেখক ও প্রাবন্ধিক অরুপ রায়, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল আলম ভূঁইয়া, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীরা পদযাত্রায় অংশ নেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের