,

পবিত্র হজ পালন করতে হলে লাগবে টিকা

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এই তথ্য জানিয়েছে।

সৌদির ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যারা করোনার টিকা নেবেন, এবার শুধু তারাই পবিত্র হজ পালন করতে পারবেন।

সরকারি পরিপত্রে বলা হয়, যারা এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে আসতে চান, তাদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। ২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা নেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে গণ্য হবে।

এর আগে করোনা মহামারীর কারণে ২০২০ সালে সৌদিতে অবস্থানরত স্বল্পসংখ্যক দেশি-বিদেশি মুসল্লি নিয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ পালিত হয়।

প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকে প্রায় এক লাখ মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য