,

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরো ২ মামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের প্রেসিডেন্ট উয়িন মিন্টকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, তার সঙ্গে নতুন করে আরও দুটি যোগ হয়েছে। এর মধ্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে মিন্টের বিরুদ্ধে। এ অভিযোগে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে তার।

আজ বুধবার এ তথ্য জানান মিন্টের আইনজীবী খিন মুং। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে মুং জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টের বিরুদ্ধে নতুন আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আছে সংবিধান লঙ্ঘনের অভিযোগ। এ অভিযোগে মিয়ানমারে তিন বছর কারাদণ্ডের বিধান আছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে উয়িন মিন্টকে গ্রেপ্তার করে মিয়ানমারের সেনা। তার বিরুদ্ধে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি হবে। তবে, কবে এই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে তা জানাতে পারেননি মিন্টের আইনজীবী মুং।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য