সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিইসির লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না’

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করায় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এক হাত নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সিইসির ন্যূনতম লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না।

বুধবার সকালে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘সরকারের হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ নম্বর থেকে সাড়ে ১০-এ এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মাহবুব তালুকদার ইসির ভাবমূর্তি ক্ষুণ্ন করেননি; বরং সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। বরং যদি তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকত, তা হলে নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এই সিইসি।

সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে নিয়ে যায়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রূপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ সহস্রাধিক নেতাকর্মী।
সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস