,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে পিকআপে মিলল ৩৬ কেজি গাঁজা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে র‍‌্যাব -১৪ সদস্যরা । মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এসব জব্দ করা হয়।
এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করে র‌্যাব। আটকরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত আ. খালেক মিয়ার ছেলে মো. কালু মিয়া (২৫) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৃত শামসু মিয়ার ছেলে মো. নিরব মিয়া (১৮)। মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর একটি পিকআপ আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপ থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে যেতেন। এই গাঁজার চালানটি রাজধানীতে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে আটকরা স্বীকার করেন।
উদ্ধার মাদকদ্রব্য এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য