,

প্রথম ধাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ১ কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ?

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে করোনার টিকা বিতরণের তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । এই তালিকায় আছে বাংলাদেশের নাম। সেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ বরাদ্দ করা হয়েছে বাংলাদেশে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ডব্লিউএইচও’র কোভ্যাক্স সরবরাহ উদ্যোগের আওতায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিসেফ।

কোভ্যাক্সের লক্ষ্য মূলত ধনী-গরিব দেশ নির্বিশেষে সবার মধ্যে করোনা টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা। এই পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যেই বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর করোনার টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি কোভ্যাক্স থেকে প্রথম টিকা পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা টিকার ৬ লাখ ডোজ নিয়ে ওইদিন একটি ফ্লাইট ঘানার রাজধানী আক্রায় পৌঁছায়।

ঘোষিত তালিকায় বাংলাদেশসহ আরও ১৩৮টি রাষ্ট্র আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান ছাড়া সব দেশের নামই সেখানে উপস্থিত আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য