,

করোনার টিকা নিলেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : গণটিকাদান কর্মসূচির ২০তম দিনে মঙ্গলবার সারাদেশে আরও ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ জন এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন এবং নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। এ হিসেবে প্রতিদিন গড়ে এক লাখ ৬৭ হাজার ৭৫ জন করে মানুষ টিকা নিয়েছেন।

এদিকে টিকা পেতে আগ্রহ প্রকাশ করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বলে নিশ্চিত করেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগে মঙ্গলবার টিকা নিয়েছেন ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৭০জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৬ জন এবং সিলেট বিভাগে ৪ হাজার ৬৬৯ জন।

সব মিলিয়ে টিকাদানে শীর্ষে থাকা ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০ জন, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে আছেন ২ লাখ ১ হাজার ৭৩৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য