,

ভরিতে কমল ১৫১৬ টাকা স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমল। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

এরআগে সর্বশেষ গত ১৩ জানুয়ারি স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় দুই হাজার টাকা কমেছিল।

বাজুস জানিয়েছে, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৭১ হাজার ১৫০ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেট বিক্রি হবে ৬৮ হাজার ১ টাকা, যা ছিল ৬৯ হাজার ৫১৭ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৫৯ হাজার ২৫৩ টাকা, যা ছিল ৬০ হাজার ৭৬৯ টাকা। আর সনাতনী স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকা ভরি, যা ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য