,

ফেরি স্বল্পতায় দৌলতদিয়ায় ভয়াবহ দুর্ভোগ

news-image

রাজবাড়ী সংবাদদাতা : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। প্রতিদিনই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগেই থাকছে। এতে ভোগান্তির যেন অন্ত নেই এ রুটের যাত্রী ও চালকদের।

আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১৮টি ফেরি চলাচল করতো। বর্তমানে সেখানে ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি স্বল্পতায় এ রুটে গত কয়েকদিন ধরেই যানজট লেগে আছে।

মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকার মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক যানজটে আটকে থাকতে দেখা গেছে। এতে চালকেরা পড়ছেন নানা ধরণের সমস্যায়।

অন্যদিকে আরিচা ও কাজিরহাট নৌরুটে নতুন করে ফেরি চলাচল শুরু হওয়ায় দৌলতদিয়া-পাটিুরয়া নৌ রুটের কয়েকটি ফেরি সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ২টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এদিকে ফেরি সঙ্কট দেখা দেয়ায় এ রুটে ট্রিপ সংখ্যাও কমে গেছে।

বিআইডব্লিউটিসি’র সহকারী ঘাট ব্যাস্থাপক মো. খোরশেদ আলম বলেন, আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেখানে দৌলতদিয়া পাটুরিয়া-নৌরুটের দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যে কারণে দৌলতদিয়ায় ফেরি সঙ্কট রয়েছে। আর এ কারণে প্রতিদিনই যানজট লেগে থাকছে।

তিনি বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে পারাপার করার কারণে তাদের যানজটে থাকতে হচ্ছে। আজ এ নৌরুটে ১১টি ছোট বড় ফেরি চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য