,

আবারো মিয়ানমারে সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিক আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুর পর এবার সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করায় বার্তা সংস্থা এপিসহ বিভিন্ন গণমাধ্যমের কমপক্ষে ১০ সাংবাদিককে আটক করা হয়েছে। তবে গতকাল সোমবার তাদের আটক করা হলেও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, আটক সাংবাদিকরা মিয়ানমারের বিভিন্ন শহরে অভ্যুত্থান বিরোধী খবর সংগ্রহে কর্মরত ছিলেন। আটকের ঘটনায় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকরা কোনো বিক্ষোভ করেননি, কেবল নিজেদের দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের কারণে কাউকে অন্যায়ভাবে আটক গ্রহণযোগ্য নয়।’

এর আগে, সাংবাদিকরা সেনা অভ্যুত্থান শব্দ ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয় জান্তা সরকার। রোহিঙ্গা ইস্যু নিয়ে সংবাদ করায় রয়টার্সের দুই সাংবাদিককেও আটক করেছিল নেপিদো। পরে অবশ্য তাদের মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নথি ফাঁসের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিও সোই কো-কে গ্রেপ্তার করে মিয়ানমার পুলিশ। তখন রোহিঙ্গা-নিধনের খবর করছিলেন তারা। সে সময়ই সরকারি গোপনীয়তা আইন ভাঙায় কারাদণ্ড দেয় মায়ানমারের আদালত। ওই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গোটা বিশ্ব জুড়ে। শেষমেশ ওই দুই সাংবাদিককে মুক্তি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য