,

কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, ২ শ্রমিক নিখোঁজ

news-image

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাথরবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ২৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলীর কালারপোল এলাকায় নির্মাণাধীন ব্রিজের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম বলেন, ট্রলারডুবির ঘটনায় ২৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও দুজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য