,

ইসরায়েলে পৌঁছেছেন আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম পৌঁছেছেন ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা। সোমবার ইসরায়েল পৌঁছে তিনি ‍দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। আপাতত তিনি তিনদিনের জন্য সেখানে গেছেন।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক চিফ অব স্টাফ আল খাজা এই সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রেভলিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন। তেল আবিবের কোথায় দূতাবাস চান সেটা দেখতে তাঁকে সেখানে নিয়ে যাওয়ার কথা।

জেরুজালেম পৌঁছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে সাক্ষাৎ করেছেন আল খাজা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, ইসরায়েলে আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হতে পেরে তিনি ‘গর্বিত ও সম্মানিত’ বোধ করছেন।
সূত্র: রয়টার্স।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য