,

মোদির হাত ধরে দেশের জন্য কিছু করতে চাই : শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করেন তিনি। তার কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী। একইসঙ্গে প্রশ্চিমবঙ্গের আসন্ন ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। খবর জিনিউজের।

সোমবার শ্রাবন্তী সাংবাদিকদের বলেন, ‘আমার নতুন পথচলা শুরু হল। এতদিন আমাকে সিলভারস্ক্রিনে দেখেছেন সবাই, সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি। যারা আমায় ভালোবাসেন, এবার তাদের জন্য কিছু করব। মোদিজিকে অনুসরণ করি। তার প্রত্যেকটা বক্তব্য শুনে খুব ভালো লাগে। আমিও তার হাত ধরে পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই। বাবা সেনা অফিসার ছিলেন। বলতেন, শুধু রাজ্য নয়, দেশের জন্য তো তোকে কিছু করতে হবে। ছোটবেলা থেকে বাবার শিক্ষাই পেয়েছি। আপনাদের সমর্থন চাই।

এর আগে তৃণমূলের সভায় একাধিকবার দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি তৃণমূলে ছিলাম। তবে মোহভঙ্গ হয়নি। দেশ ও রাজ্যে পরিবর্তন আনছে বিজেপি। এবার সোনার বাংলা গড়ে তুলব।

কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজের বিরুদ্ধে কি প্রার্থী হবেন? এই প্রশ্নে শ্রাবন্তী বলেন, আজ প্রথম দিন। কার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই সিদ্ধান্ত নেবে পার্টি। আমি এটাই বলতে চাই, দেশের জন্য কিছু করতে চাই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য