শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভা নির্বাচনে হেরে গেলেন বউ-শাশুড়ি দু’জনই

news-image

অনলাইন ডেস্ক : বগুড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় শাশুড়ি খোদেজা বেগম ও ছেলের বউ রেবেকা সুলতানা লিমা দুজনই হেরে গেছেন।

জবা ফুল প্রতীকের শাশুড়ি ও চশমা প্রতীকের বউমা দুজনই বিএনপি সমর্থিত শাহিনুর শানুর কাছে পরাজিত হন। বউমা লিমা অংশ নেওয়ায় তিনবার নির্বাচিত কাউন্সিলর শাশুড়িকে পরাজয় বরণ করতে হয়েছে।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৪নং সংরক্ষিত ওয়ার্ডে শাহিনুর শানু (দ্বিতল বাস) চার হাজার ২৭৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর খোদেজা বেগম পেয়েছেন, তিন হাজার ৪৫৬ ভোট। তার বউমা রেবেকা সুলতানা লিমা পেয়েছেন, দুই হাজার ২০০ ভোট।

খোদেজা বেগম বিএনপি দলীয় সমর্থন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বউমা লিমা।

ভোটের আগে খোদেজা মজা করে বলেছিলেন, জনগণ চশমা পরে কেন্দ্রে গিয়ে জবা ফুলে ভোট দেবেন। এছাড়া তার ভোট কমবে না।

আর বউমা লিমা বলতেন, শাশুড়ির কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ভোট করবেন। তবে নির্বাচনে পরাজয়ের পর খোদেজা ও পরিবারের সদস্যরা বউমা লিমাকে দায়ী করছেন। লিমা প্রার্থী না হলে ওই দুই হাজার ২০০ ভোট শাশুড়ির ঝুলিতে পড়তো। আর তিনি চতুর্থবারের মত কাউন্সিলর হতেন।

এ প্রসঙ্গে লিমা কোন কথা বলতে রাজি হননি।

এলাকাবাসী ও স্বজনরা জানান, বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে খোদেজা বেগম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বগুড়া পৌরসভার ৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (১০, ১১ ও ১২ ওয়ার্ড) পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে বড় ছেলে যুবদল কর্মী ও জেলা ফল ব্যবসায়ী আলমগীর হোসেন স্ত্রী রেবেকা সুলতানা লিমাকে প্রার্থী করেন।

আলমগীর বলেন, বয়স হওয়ায় মা এবার প্রার্থী না হবার কথা বলেছিলেন। তিনি লিমাকে সমর্থন দিয়ে প্রার্থী করতে চেয়েছিলেন। কিন্তু ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের চাপে মা আবারো প্রার্থী হন।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন জানান, তার মায়ের জনপ্রিয়তা অটুট ছিল। কিন্তু ভাবি লিমা প্রার্থী হওয়ায় ভোটা কাটাকাটি হয়ে মা (খোদেজা) পরাজিত হলেন।

এলাকার ভোটার মোশাররফ হোসেন, হোসনে আরা প্রমুখ জানান, খোদেজা তাদের প্রিয় কাউন্সিলর ছিলেন। এবার বউমা প্রতিদ্বন্দ্বী হওয়ায় ভোট ভাগ হয়ে গেছে। ফলে দুজনকে পরাজিত হতে হয়।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত

ঢাবির ঘটনায় সাংবাদিক আহত, দুঃখ প্রকাশ ছাত্রদল নেতার

তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে জনজীবন

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

২১ জেলায় তাপপ্রবাহ, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তেজনা তীব্র, শান্তি আলোচনা অনিশ্চিত

লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বেগমগঞ্জে টিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত

তাপপ্রবাহ নিয়ে ভাইরাল সতর্কবার্তা ভুয়া—জানালো ফায়ার সার্ভিস