,

করোনার টিকা নিলেন মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে স্ত্রী রাহাত আরা বেগমসহ টিকা নেন। এছাড়া একই সময়ে তার ব্যক্তিগত ড্রাইভার হেলাল উদ্দিনও টিকা নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই যুগান্তরকে এ নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপি মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

এছাড়াও ইতিমধ্যে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য