,

কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিউজ ডেস্ক : কঙ্গনা রনৌতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। জাভেদ আখতারের মানহানির মামলার পরিপ্রেক্ষিতেই জামিনযোগ্য এই পরোয়ানা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সমন জারি করা সত্ত্বেও আদালতে হাজির হননি বলিউড অভিনেত্রী। সেই কারণেই তাকে গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি নিয়ে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন তারা। ২৬ মার্চ মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরই বলিউডের স্বজনতোষণ নিয়ে সরব হন কঙ্গনা। করণ জোহর, আলিয়া ভাটদের পাশাপাশি জাভেদ আখতারের নাম নিয়েও মন্তব্য করেছিলেন তিনি।

হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নাকি জাভেদ তাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন। এমন অভিযোগও করেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তার সেই বক্তব্য। তার জেরেই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার।

গত শনিবার কঙ্গনা-ইস্যুতে হৃতিক রোশনের বয়ান রেকর্ড করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘কৃষ থ্রি’। সেই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক ও কঙ্গনা। তারপর থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কঙ্গনার অভিযোগ ছিল, মিথ্যা কথা বলে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন হৃতিক। তখন তিনি সুজানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। কঙ্গনা সেই সময় দাবি করেছিলেন, হৃতিকই নাকি মেইল পাঠাতেন তাকে।

২০১৬ সালে কঙ্গনার বিরুদ্ধে সাইবার সেলের দ্বারস্থ হন বলিউড তারকা। পরে সেই মামলা ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে স্থানান্তরিত করা হয়। শনিবার ক্রাইম ব্রাঞ্চের অফিসে গিয়ে প্রায় চার ঘণ্টা ধরে নিজের বক্তব্য রাখেন বলিউড তারকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য