,

তুলে নেওয়া ছাত্রদের জনসম্মুখে হাজির করুন : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাবি ছাত্রদলের তিন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে গেছে দাবি করে অবিলম্বে তাদের জনসমক্ষে হাজির করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে টিএসসি এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকের বিষয়টি স্বীকার করছে না।

আটকের পর থানাসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে তাদের পরিবার ও সংগঠনের নেতা–কর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা কেবল দুর্বিনীত দুঃশাসনেই ঘটে থাকে। নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের কারণেই রাষ্ট্রসমাজে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেন, আমি অবিলম্বে আনিসুর খন্দকার অনিক, জুলফিকার জিসান এবং আতিক মোর্শেদকে জনসমক্ষে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য